Total Pageviews

Showing posts with label SPORTS NEWS. Show all posts
Showing posts with label SPORTS NEWS. Show all posts

November 19, 2011

Bangladesh Women's World Cup Qualifier, 2011



The Bangladesh women's cricket team lifts Khadiza Tul Kubra after she took six wickets in their win against Ireland in the ICC Women's World Cup qualifiers at the BKSP-3 ground in Savar yesterday.
Bangladesh crushed the experienced Ireland side by 95 runs yesterday to strengthen their position in the ICC Women's World Cup qualifiers.

সেরা ছয়ে বাংলাদেশ

November 15, 2011

গুয়াংজুর প্রতিশোধ নেয়া হলো না বাংলাদেশেরক্রীড়া প্রতিবেদক

ফিল্ডিংকেই দুষলেন মমতাক্রীড়া প্রতিবেদক


মহিলা বিশ্বকাপ বাছাইপর্বের 'বি' গ্রুপের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৭৩ রানের বড় পরাজয়ের 
পেছনে দলের বাজে ফিল্ডিংকে দায়ী করেছেন বাংলাদেশের কোচ মমতা মাবেন। গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মমতা বলেন, 'খুব গুরুত্বপূর্ণ সময়ে আমরা কয়েটা ক্যাচ ধরতে পারেনি। কারণ প্রথম ৩ উইকেট পড়ে যাওয়ার পর পাকিস্তান বেশ চাপে ছিল, ওই সময় নতুন ২ ব্যাটসম্যানই একবার করে লাইফ পান।'
বাংলাদেশের কোচ যখন তার দলের হারের জন্য কারণ খুঁজছিলেন ঠিক তার আগে পাাকিস্তানের 
অধিনায়ক সানা মীর বলেন বাংলাদেশের মেয়েরা বেশ উন্নতি করেছে। কারণ গত এশিয়ান গেমসে টি২০ ম্যাচে আমরা ২০ ওভারে তাদের অলআউট করেছিলাম। কিন্তু আজ (কাল) ৪০ ওভারের বেশি ব্যাট করেছে। এই টুর্নামেন্টে আমাদের শুরুটা খুবই ভালো হয়েছে। দল যেভাবে আজকে খেলেছে তাতে আমিও খুব খুশি।'
এদিকে বাংলাদেশের কোচ বলেন, '৫৬ রানে ৩ উইকেট পতনের পর চতুর্থ উইকেটে বিসমাহ ও জাভেরিয়া 
৭৮ রান যোগ করেন। এটাই খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে। বিশেষ করে ওই সময় আমাদের ফিল্ডিংটা মোটেও ভালো হয়নি। আমরা অতিরিক্ত ২০ থেকে ৩০ রান বেশি দিয়েছি। যদিও আমাদের লক্ষ্য ছিল ১৭০ থেকে ১৭৫ রানের মধ্যে ওদের আটকে রাখার। তাহলে খেলার ফলাফলটা অন্যরকম হতে পারতো। ম্যাচের মাাঝামাঝি সময়ে আমরা খেলা থেকে ছিটকে গেছি। শীর্ষ ছয়ে উঠতে হলে আমাদের পরের দুই ম্যাচে আয়ারল্যান্ড ও জাপানকে হারাতেই হবে। কারণ শেষ ম্যাচের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ টুর্নমেন্টের সবচেয়ে শক্তিশালী দল।'
 

পাকিস্তানের কাছে বাংলাদেশের হার

মহিলা বিশ্বকাপ ক্রিকেটের বাছাইপর্বের প্রথম ম্যাচেই বাংলাদেশকে বিমুখ করল সালমা বাহিনী। গতকাল শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্ট ও নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী পাকিস্তানের কাছে ৭৩ রানে হার মানে বাংলাদেশ। গতকাল ‘বি’ গ্রুপের প্রথম খেলায় টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাট করতে নেমে বিসমাহ মারুফের অর্ধশতকের ওপর ভর করে ৪৯ ওভার ৫ বলে অলআউট হওয়ার আগে ১৯৭ রানের ইনিংস দাঁড় করায় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ৪২ ওভার ২ বল মোকাবিলা করে ১২৪ রানে অলআউট হয়ে যায় স্বাগতিক বাংলাদেশ। জয়ের জন্য ১৯৮ রানের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে ব্যাট করতে নেমে মোটামুটি ভালো একটি সূচনা এনে দেন বাংলাদেশের দুই ওপেনার আয়শা আক্তার ও পান্না ঘোষ। এ উদ্বোধনী জুটি ৩৩ রানের একটি পার্টনারশিপ গড়েন। এ জুটিতে ফাটল ধরান পাক পেসার কানিতা জলিল। ওপেনার আয়শা আক্তারকে (১৯) আসমাবিয়ার ক্যাচে পরিণত করান তিনি। আয়শা আক্তার উইকেট ছাড়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ধীরে ধীরে ম্যাচ থেকে ছিটকে যায় মমতা মাবেনের শিষ্যরা। দলের সর্বোচ্চ রান আসে অতিরিক্ত খাত থেকে। পাক বোলারদের অনিয়ন্ত্রিত বোলিংয়ের ফলে অতিরিক্ত ২৫টি রান পায় বাংলাদেশ। দলের ব্যাটসম্যানদের মধ্যে সালমা আক্তার সর্বোচ্চ ১৯ রান করেন। বাংলাদেশ দলের কোনো ব্যাটসম্যানই ২০’র ঘরে পৌঁছতে পারেননি। ছয়জন পৌঁছান দুই অঙ্কের ঘরে। কিন্তু কেউই নিজেদের ইনিংসকে তেমন বড় করতে পারেননি। আয়শা ছাড়া দলের অন্যদের মধ্যে চামেলি খাতুন, লতা মণ্ডল ১৪ রান ও ফারজানা হক ১২ রান করেন। পাকিস্তানের পক্ষে নিদা দার আট ওভার বল করে ২৯ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন। বিসমাহ মারুফ নেন দুটি উইকেট। এর আগে ব্যাট করতে নেমে ঢিমেতালে নিজেদের ইনিংস শুরু করে পাকিস্তান। দলীয় ১১ রানেই পাক অধিনায়ক সানা মীরকে সালমা খাতুনের ক্যাচ বানিয়ে সাজ ঘরে ফেরান বাংলাদেশের পেসার লতা মণ্ডল। এরপর দলীয় ৪৮ রানে দ্বিতীয় ও ৫৬ রানে তৃতীয় উইকেট হারায় পাকিস্তান। চতুর্থ উইকেট জুটিতে জেভেরিয়া খান ও বিসমাহ মারুফ ৭৮ রানের একটি পার্টনারশিপ গড়লে বড় সংগ্রহের দিকে এগুতে থাকে পাকিস্তান। দলের ব্যাটসম্যানরা বড় একটি স্কোর গড়ার স্বপ্ন দেখলেও তা বাস্তবায়িত হতে দেননি বাংলাদেশ দলের স্পিনার খাদিজাতুল কুবরা। বল হাতে আলো ছড়িয়েছেন অফস্পিনার খাদিজা। তার ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে অনেক বড় সংগ্রহের ইঙ্গিত দেয়া পাকিস্তান এক বল বাকি থাকতেই ১৯৭ রানে অলআউট হয়ে যায়। খাদিজার ঘূর্ণি বলের মায়াজালে পড়ে মাত্র ৩৬ রানে শেষ ৬ উইকেট হারায় পাকিস্তান। এর আগে দলীয় ১৩৪ রানে জাভেরিয়াকে (৩০) ফিরিয়ে দিয়ে স্বাগতিকদের খেলায় ফেরান খাদিজা। শেষ পর্যন্ত খাদিজার তৃতীয় শিকারে পরিণত হয়ে ৭৯ রান করে সাজঘরে ফেরেন বিসমাহ। দলের রান তখন ১৯৭। ওই রানেই শেষ দুই উইকেট হারায় পাকিস্তান। দলের পক্ষে বিসমাহ মারুফ সর্বোচ্চ ৭৮ রান করেন। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার সর্বোচ্চ রানের ইনিংস। তার এ ইনিংসটিতে ছয়টি দর্শনীয় চারের মার রয়েছে। এছাড়া কানিতা জলিল ৩৩ রানের ইনিংস খেলেন। যাচ্ছেতাই ফিল্ডিং করেছেন বাংলাদেশ দলের ফিল্ডাররা। তারা চারটি ক্যাচের সহজ সুযোগ হাতছাড়া না করলে খেলার চিত্র অন্যরকম হতে পারতো। চতুর্থ উইকেটে ৭৮ রান যোগ করার পথে একবার করে পর পর দু’ওভারে জীবন পান বিসমাহ। বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুনের পরপর দুই ওভারে শুকতারা ও খাদিজা দুটি সহজ ক্যাচ হাতছাড়া করেন। বাংলাদেশ দলের পক্ষে ১০ ওভার বল করে ৪০ রান দিয়ে সর্বোচ্চ চার উইকেট নেন খাদিজাতুল কুবরা। ২৬ রান দিয়ে দুই উইকেট নেন সালমা। দুটি উইকেটের পাশাপাশি তিনটি দুর্দান্ত ক্যাচ ধরেন তিনি। এদিকে পাকিস্তানের কাছে ৭৩ রানে হারের পেছনে দলের বাজে ফিল্ডিংকে দায়ী করেন বাংলাদেশের কোচ মমতা মাবেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি ক্যাচ ফেলেছি। শুরুতেই তিন উইকেট পড়ে যাওয়ার পর অনেকটা চাপে ছিল পাকিস্তান। আর ওই সময়ে নতুন দুই ব্যাটসম্যান একবার করে জীবন পান। সর্বোপরি আমাদের ফিল্ডিং ভালো হয়নি। আমরা ২০ থেকে ৩০ রান বেশি দিয়েছি। ১৭০ থেকে ১৭৫ রানের মধ্যে তাদের আটকাতে পারলে খেলার ফলাফল অন্যরকম হতে পারতো।’ শীর্ষ ছয়ে উঠতে হলে পরের দুই ম্যাচে আয়ারল্যান্ড ও জাপানকে হারাতেই হবে বাংলাদেশের। আর স্বাগতিকদের শেষ ম্যাচের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজকে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল বলে মনে করেন মমতা। এদিকে প্রথম ম্যাচেই বাংলাদেশের বিপক্ষে বড় জয় পেয়ে দারুণ উচ্ছ্বসিত পাকিস্তান দলের অধিনায়ক সানা মীর। পরবর্তী ম্যাচগুলোতেও জয়ের ধারা অব্যাহত রাখতে চান তারা।

November 3, 2011

BANGLADESH SPORTS NEWS

Bangladesh are battling to save the second Test against the West Indies after being set 508 to win in Dhaka on Tuesday.  Tamim Iqbal hit an unbeaten 82 for the hosts while Darren Bravo fell just five runs short of a double century before the visitors declared their second innings on 383-5.  That left Bangladesh with more than four sessions to bat to save the game and they had reached 164-3 at stumps on the fourth day, needing another 344 to win.  Earlier in the day, Bravo continued to excel with the bat as the West Indies pressed home their advantage.  The tourists resumed on 207-3 and had improved to 309-4 at lunch, with Bravo moving onto 151 from 255 deliveries.